
সংযুক্ত আরব আমিরাতের দুবাই-আল আইন হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ আলমগীর (৫৫) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার (২ জুন) দিবাগত রাত ১টার দিকে সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান।
মোহাম্মদ আলমগীর চট্টগ্রাম সন্দ্বীপ উপজেলার মুছাপুর ইউনিয়নের সালামত সুকানির বাড়ির মফিজুল্লাহ কোম্পানির ছেলে। নিহত আলমগীরের চাচাতো ভাই মোহাম্মদ রিয়াদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, আলমগীর হাইওয়েতে স্ট্রিট লাইটের রক্ষণাবেক্ষণের কাজ করার জন্য কর্মস্থলে শ্রমিকদের নামিয়ে দিয়ে গাড়ি ঘোরানোর সময় পেছনের দিক থেকে একটি দ্রুতগামী ল্যান্ড ক্রুজার গাড়ি তার টয়োটা পিক আপকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সন্দ্বীপ অ্যাসোসিয়েশন আবুধাবির সাধারণ সম্পাদক ও নিহতের পূর্ব পরিচিত মহিউদ্দিন মিঠু জানান, তিনি (আলমগীর) বিগত ৩০ বছর ধরে আমিরাতে এসেছেন এবং এক বছরেরও কম সময় আগে তার বড় মেয়ের বিয়ের জন্য দেশে গিয়েছিলেন।
বর্তমানে তার মরদেহ আল আইনস্থ আল জিমি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। প্রয়োজনীয় তদন্ত ও আনুষ্ঠানিকতা শেষে তা দেশে পাঠানো হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...