• দেশজুড়ে ফিচার
  • বন্যার্তদের পাশে গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব

বন্যার্তদের পাশে গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাব

প্রকাশিত: ৫:৪৩ অপরাহ্ণ , ২২ জুন ২০২৪, শনিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তিন শতাধিক বন্যার্ত পরিবারের মধ্যে খাদ্য সহায়তা করেছে সাংবাদিকদের সংগঠন গোয়াইনঘাট উপজেলা উপজেলা রিপোর্টার্স ক্লাব।

শনিবার ২২ জুন উপজেলার লেংঙ্গুড়া, ডৌবাড়ী, পশ্চিম আলীরগাও ইউনিয়নের হাওরঞ্চলের তিন শতাধিক পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সহ সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক ইমরান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক রহিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক তানজিল হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম আলী, সদস্য মারজানুল আযহার জুনেদ প্রমুখ।