
“শত সংগ্রামে অজস্র গৌরবে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে’ শেরপুরের ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে নানা আয়োজনে বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পালন করা হয়েছে।
যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে দলের অস্থায়ী কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পমাল্য অর্পণ, বর্ণাঢ্য র্যালী আলোচনা সভা, কেক কাটা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের আয়োজনে সাবেক সহ-সভাপতি মোফাজ্জল হোসেন চাঁন এর সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকীর গুরুত্ব ও তাৎপর্য উল্লেখ করে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শেরপুর-৩ আসনের সংসদ সদস্য এডিএম শহিদুল ইসলাম।
উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক শাহ আলম এর সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়।
উক্ত অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল ইসলাম রুকন, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন আক্তার, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন জব্দ
শেরপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের শতাধিক স্মার্টফোন...