
সরকারি সফর শেষে সিঙ্গাপুর থেকে রোববার (২ জুন) দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।
সোমবার (৩ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, সেনাবাহিনী প্রধান গত ৩০ মে সরকারি সফরে সিঙ্গাপুর গিয়েছিলেন। সফরকালে তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ শাংরি-লা ডায়ালগ ২১তম এশিয়া সিকিউরিটি সামিট-২০২৪’-এ অংশগ্রহণ করেন।
এ সম্মেলনে এশিয়া অঞ্চলের আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি, সামরিক গুরুত্বপূর্ণ বিষয়ে দ্বিপাক্ষিক আলোচনা এবং ঝুঁকিগুলো মোকাবিলায় যৌথ কর্মপন্থা নির্ধারণের বিষয়ে আলোচনা হয়।
সম্মেলনে সেনাবাহিনী প্রধান জার্মানির স্টেট মিনিস্টার অব ডিফেন্স এবং বিভিন্ন দেশ থেকে আগত সেনাবাহিনী প্রধানসহ উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন ও আয়বর্ধক...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায় কৃষকেরা রাত...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায়...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার অভিযোগ, ক্লাস...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার...
খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত
খাগড়াছড়িতে প্রাণিসম্পদ বিভাগের মাসিক সমন্বয় সভা...
শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় নাজমুন আরা সুলতানাকে দিশারীর...
শ্রেষ্ঠ জেলা প্রশাসক হওয়ায় নাজমুন আরা...
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির...
সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের...