• দেশজুড়ে ফিচার
  • গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ

প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ , ২১ জুন ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের দুই শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ জুন) উপজেলা নির্বাহী অফিসার মো. তৌহিদুল ইসলামের দিক নির্দেশনায় ডৌবাড়ী ইউনিয়নের ঘোষগ্রাম,কামাইদ, ভোলানাথ বাড়ি, চৌধুরীকান্দি, হাটগ্রাম,রহা গ্রামে এসব শুকনো খাবার বিতরণ করা হয়।

শুকনো খাবার বিতরণে উপস্থিত ছিলেন ডৌবাড়ী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিসবাহ উদ্দিন, সাবেক মেম্বার হাবিজ উল্লা, উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি শামসুজ্জামান তুহিন, সদস্য জসিম উদ্দিন, ইমাম উদ্দিন, মামুন মিয়া,ছাত্রনেতা দেলোয়ার হোসেন প্রমুখ।