• দেশজুড়ে ফিচার
  • কেন্দুয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

কেন্দুয়ায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিতদের ১০ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ , ২১ জুন ২০২৪, শুক্রবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- সময়ের আবর্তন

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের ১০ দিনব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। আজ শুক্রবার (২১ জুন) সকালে উপজেলা প্রশাসনের আয়োজিত সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ জান্নাত, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান,সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মূখলেছুর রহমান বাঙ্গালী প্রমূখ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার জানান, প্রতিদিন সকাল ও দুপুরে ৫টি বিষয়ের উপর ১০টি ব্যাচের প্রশিক্ষণ হবে। এ প্রশিক্ষণের মাধ্যমে আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের আত্মনির্ভরশীল ও আত্মবিশ্বাসী করে তোলা হবে।

প্রধানমন্ত্রী’র নির্দেশে সারা দেশের ন্যায় কেন্দুুয়া উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে পুনর্বাসিত ভূমিহীন ও গৃহহীন পরিবারের সদস্যদের জন্যে এ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। উদ্বোধনের দিন থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে বলে জানান তিনি।