• দেশজুড়ে ফিচার
  • কর্মস্থলের সামনেই স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

কর্মস্থলের সামনেই স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

প্রকাশিত: ১২:২৫ অপরাহ্ণ , ২ জুন ২০২৪, রবিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর কর্মস্থলের সামনেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।

রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এর সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিনা বেগম (২৯) রাজশাহীর বাঘা থানার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে এবং‌ ইপিজেডের রেনেসাঁস বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আটক মো. মিলন চাঁপাইনবাবগঞ্জের চর কিদিন্দাপাড়ার আকবর আলীর ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, স্বামী মাদকাসক্ত হওয়া‌য় তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। সেই জেরে আজ সকালে ইপিজেডে কাজে যাওয়ার পথে‌ স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে।