এমপি আনার হত্যা : মোস্তাফিজ ও ফয়সাল ৬ দিনের রিমান্ডে

প্রকাশিত: ৬:৪৬ অপরাহ্ণ , ২৭ জুন ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

ভারতের কলকাতায় ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য (এমপি) আনোয়ারুল আজীম আনারকে খুনের উদ্দেশ্য অপহরণের মামলায় গ্রেপ্তার আসামি মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী শাজীর ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ জুন) আসামিদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চান তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সহকারী কমিশনার মাহফুজুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ এ আদেশ দেন।