
মাদক পাচারের অপরাধে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান ওরল্যান্ডো হারনানডেজকে ৪৫ বছর কারাদণ্ড দিয়েছে যুক্তরাষ্ট্রের একটি আদালত। পাশাপাশি ৮০ লাখ মার্কিন ডলার জরিমানাও করা হয়েছে তাকে। খবর রয়টার্সের।
বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ম্যানহাটনের একটি আদালতের বিচারক কেভিন ক্যাস্টেল তাকে এই সাজা দিয়েছেন। গত মার্চে এই মামলায় তাকে দোষী সাব্যস্ত করেছিল নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত।
ক্ষমতায় থাকাকালীন হারনানডেজ মাদক চোরাকারবারি চক্রের সঙ্গে জড়িত হয়ে যুক্তরাষ্ট্রে মাদক পাচার করেছিলেন বলে অভিযোগ রয়েছে। সে সময় তার সামরিক ও জাতীয় পুলিশ বাহিনীকে ব্যবহার করে কোকেন-সহ বিভিন্ন মাদক পাচার করেছিলেন যুক্তরাষ্ট্রে। ২০১৩ এবং ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জিততে মাদক পাচারের অর্থ হারনানডেজ ব্যবহার করেন বলে অভিযোগ রয়েছে।
রায় দেওয়ার সময় বিচারক বলেন, ‘এই মামলা বুঝিয়ে দিল, কোনো ব্যক্তি যতই বড় হোক না কেন, অপরাধ করলে শাস্তি পেতেই হবে।
বিচারক কেভিন আরও জানিয়েছেন, ২০০৪ সাল থেকে মাদকচক্রের সঙ্গে যুক্ত সাবেক প্রেসিডেন্ট। ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে নির্বাচনে কারচুপির চেষ্টা করেছেন তিনি। শুধু তা-ই নয়, এই পর্বেও তার মূল রোজগারের রাস্তা ছিল মাদক।
ওরল্যান্ডো অবশ্য শেষ পর্যন্ত জানিয়েছেন তিনি নির্দোষ। আত্মপক্ষ সমর্থন করে আদালতে একজন দোভাষীর সাহায্যে একথা জানিয়েছেন তিনি। কিন্তু বিচারক তার অবস্থান থেকে সরেননি। আদালতে ওরল্যান্ডো দারুণ অভিনয় করেছেন বলেও দাবি করেছেন বিচারক।
উল্লেখ্য, ২০১৪ থেকে ২০২২ সাল পর্যন্ত হন্ডুরাসের প্রেসিডেন্ট ছিলেন ওরল্যান্ডো। ক্ষমতা হারানোর পরে সে দেশের সরকারের সহায়তায় মাদক পাচারে অভিযুক্ত সাবেক প্রেসিডেন্টকে যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণ করা হয়েছিল। বর্তমানে তিনি নিউ ইউর্কের ব্রুকলিন কারাগারে বন্দি।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...