এবার রাফসান দ্য ছোট ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ৬:২৩ অপরাহ্ণ , ১৩ জুন ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

অনুমোদনহীন এনার্জি ড্রিংকস ‘ব্লু’ বাজারজাত করায় ‘রাফসান দ্য ছোট ভাই’ খ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক আলাউল আকবর এ আদেশ দেন।

ব্লু ড্রিংকস অনুমোদনহীন হওয়ায় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ক্ষমতাপ্রাপ্ত খাদ্য পরিদর্শক মো. কামরুল হোসেন এক আবেদন করেন। যেখানে তিনি বলেন, ব্লু-এর কোনো অনুমোদন নেই। এমনকি ওষুধ প্রশাসনও জানে না এসব ওষুধ না পানীয়। সেই প্রেক্ষিতে ইফতেখার রাফসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।