
মোঃ তাসলিম উদ্দিন সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে খাঁটিহাতা হাইওয়ে থানার পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪ কেজি গাঁজাসহ মাদক পাচারকারী মো. বিশাল ভূঁইয়া নামে এক যুবককে আটক করেন।
গতকাল বৃহস্পতিবার (৬ জুন) সন্ধ্যা সাড়ে ৭টায় সরাইল উপজেলা বিশ্বরোড মোড়ের সাফকো সিএনজি স্টেশনের সামনে ঢাকা-সিলেট হাইওয়ে সড়কের উপর থেকে তাকে আটক করা হয়।
মাদকসহ আটক হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার আমোদাবাত গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে মো. বিশাল ভূইঁয়া।আটকের বিষয়টি নিশ্চিত করেছেনখাঁটিহাতা হাইওয়ে থানার এসআই মো. সারোয়ার হোসেন।
খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার স্যানাল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিশ্বরোড় মোড়ের সাফকো সিএনজি স্টেশনের সামনে ঢাকা-সিলেট মহাসড়কের উপর থেকে মাদক পাচারকালে বিশাল ভূঁইয়াকে আটক করে পুলিশ।
ওসি বলেন, তার কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...