সরকারি অফিসের সময়সূচিতে পরিবর্তন

প্রকাশিত: ৪:০৭ অপরাহ্ণ , ৩ জুন ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

স্বাভাবিক নিয়মে ফিরে যাচ্ছে দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের অফিস সময়সূচি। ঈদের পর থেকে অফিস চলবে ৯টা থেকে ৫টা পর্যন্ত।

সোমবার (৩ জুন) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ সময়সূচি নির্ধারণ করা হয়। সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।