
যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।
সোমবার (৩ মে) গুলশানে ডিএনসিসির নগর ভবনের সামনে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিনের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ডিএনসিসি এলাকায় ১০০টি স্মার্ট ডাস্টবিন স্থাপন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।
ডিএনসিসি মেয়র বলেন, স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন দীর্ঘদিন ধরে আমার সঙ্গে পরিচ্ছন্ন শহর গড়ায় কাজ করছে। মিরপুর প্যারিস খাল, মোহাম্মদপুর রামচন্দ্রপুর খালের ময়লা পরিষ্কারে অংশ নিয়েছে। জানতে পেরেছি বিডি ক্লিন ৮ বছর শেষে ৫৮টি জেলা টিম আর ১৫৭টি উপজেলা টিমের সঙ্গে সক্রিয়ভাবে কাজ করছে ৪৬০০০ এর বেশি সক্রিয় সদস্য। পরিচ্ছন্ন কার্যক্রম করে এতো বড় স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশে আর নেই। বিডি ক্লিন দেশকে ভালোবেসে, শহরকে ভালোবেসে পরিচ্ছন্ন কার্যক্রম করে যাচ্ছে।
মেয়র আরও বলেন, অনেকে শুধু নিজের চিন্তা করে মাঠ, খাল, রাস্তা, বড়-বড় জমি দখল করছে। এমন চিন্তা বাদ দিয়ে আমাদের সবাইকে প্রতিজ্ঞা করতে হবে শুধু নিজেদের না, আমাদের সবাইকে নিয়ে কাজ করার জন্য। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কখনও চিন্তা করেননি আমার। তিনি চিন্তা করেছেন আমাদের। তাই আমরা আজকে বাংলাদেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাত-দিন কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর একটি বাসাও ঢাকায় নেই। তিনি (প্রধানমন্ত্রী) বলেছেন, আমার বাসা লাগবে না। আমার বাসা আছে গোপালগঞ্জে। এমন প্রধানমন্ত্রী পেয়েছি এটা আমাদের ও দেশের ভাগ্য।
মেয়র বলেন, শহরকে, দেশকে ভালোবাসলে কেউ যেখানে সেখানে ময়লা ফেলতে পারে না। সবাই শুধু নিজেকে নিয়ে চিন্তা করছে, দখল দূষণ করছে। আমরা খাল থেকে বর্জ্য সংগ্রহ করে প্রদর্শনী করেছি। জানাতে চেয়েছি মানুষ নির্বিচারে কী ধরনের বর্জ্য ফেলছে। লেপ, তোষক, চেয়ার, টেবিল, কমোডসহ এমন কিছু নেই খালে ও ড্রেনে পাওয়া যাচ্ছে না। সবাইকে আহ্বান করছি দয়া করে কেউ খালে, ড্রেনে ময়লা ফেলবেন না। নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলবেন।
বক্তৃতা শেষে ডিএনসিসি মেয়র স্মার্ট ডাস্টবিন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে. জেনা. ইমরুল কায়েস চৌধুরী, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মোহাম্মদ ফিদা হাসান, গুলশান সোসাইটির সভাপতি ব্যারিস্টার ওমর সাদাত, বিডি ক্লিনের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের জন্মবার্ষিকী উদযাপণ
বেনাপোলে ‘আমাদের প্রেসক্লাব’-এর সম্পাদক মাহবুব আলমের...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার বাজার বস্ত্র...
জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পাইকগাছার...
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে আটক- ৮
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...