
শেরপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরন করেছে সদর উপজেলা কৃষি বিভাগ। ৩০ জুন রবিবার বিকেলে সদর উপজেলা অফিসের হলরুমে উপস্থিত ২ শতাধিক কৃষকের মাঝে ৫ কেজি করে ব্রি ৭৫ ধানের বীজ, ১০ কেজি ডিএপি ও ১০ কেজি পটাশ বিতরন করা হয়।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভুইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মো. রফিকুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন শেরপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোসলিমা খানম নীলু।
সদর উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, ২০২৩-২৪ অর্ধবছরে খরিপ মৌসুমে আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রান্তিক পর্যায়ের আরো ২ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও ধান বীজ বিতরন করা হবে। আজ প্রাথমিক পর্যায়ে ২ শতাধিক কৃষকের মাঝে শেরপুর সদরের ভাতশালা ও পৌরসভায় বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী