
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর রফিকুর রহমানের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে অর্ধবেলা আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।
সোমবার (৩ মে) প্রধান বিচারপতি ওবায়দুল হাসান এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন। বেলা সাড়ে ১১টা থেকে আপিল বিভাগের বিভাগের বিচারকাজ বন্ধ রয়েছে। দুপুর ২টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ বন্ধ থাকবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি জ্যেষ্ঠ আইনজীবী ডক্টর রফিকুর রহমান ইন্তেকাল করেছেন।
আজ সকাল ৬টা ১৯ মিনিটে রাজধানীর উত্তরায় নিজ বাসভবনে তিনি মারা যান।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্টার মুহাম্মদ সাইফুর তার মৃত্যু তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি ডক্টর রফিকুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। রফিকুর রহমান ১৯৫৩ সালে হাইকোর্ট বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে শিক্ষকতাও করেছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী