
ফিলিস্তিনে আগ্রাসন চালানোর কারণে এবার ইসরায়েলিদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে মালদ্বীপ সরকার। এ নিষেধাজ্ঞা কার্যকর হলে ভারত মহাসাগরের ছোট্ট এই মুসলিমপ্রধান দেশে আর কোনো ইসরায়েলি পাসপোর্টধারী প্রবেশ করতে পারবে না।
মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দইসরায়েলি পাসপোর্টের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নিয়েছেন’- বলে রোববার তার অফিসের একজন মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন।
তবে নতুন আইন কবে থেকে কার্যকর হবে সেবিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।
আল-জাজিরা খবরে বলা হয়, প্রেসিডেন্ট মুইজ্জু ‘ফিলিস্তিনের সাথে সংহতিতে মালদ্বীপবাসী’ নামে একটি জাতীয় তহবিল সংগ্রহের ঘোষণা করেছেন।
দেশটির সরকারি হিসাব বলছে, গত বছর প্রায় ১১ হাজার ইসরায়েলি পাসপোর্টধারী মালদ্বীপ ভ্রমণ করেছে। যেটি মালদ্বীপের মোট পর্যটকের শূন্য দশমিক ৬ শতাংশ।
জানা গেছে, গত অক্টোবরে গাজায় শুরু হওয়া আগ্রাসন ঘিরে ইসরাইলের বিরুদ্ধে মালদ্বীপের জনগণের মধ্যে ক্ষোভ বেড়েই চলেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...