নালিতাবাড়ীতে বিদ্যুতায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

প্রকাশিত: ৮:৪৭ অপরাহ্ণ , ২০ জুন ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

শেরপুরের নালিতাবাড়ীতে রাইস কুকারে ভাত রান্না করতে গিয়ে তামান্না জান্নাত নিশাত (২৫) নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে উপজেলার কলসপাড় ইউনিয়নের ফটিয়াকান্দি এলাকায় এই ঘটনা ঘটে। মৃত তামান্না জান্নাত নিশাত ওই ফটিয়াকান্দি গ্রামের ইকরামুল কাউসার সুজনের স্ত্রী।

পরিবারের সূত্রমতে, সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে সুজন মিয়ার স্ত্রী তামান্না জান্নাত নিশাত রাইস কুকারে ভাত রান্না করতে বৈদ্যুতিক সংযোগ দিতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।

পরে সেই গৃহবধূর ননদ তা বুঝতে পেরে বাড়ী লোকজনের সহায়তায় নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল আলম ভুইয়া জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রেকর্ড করা হয়েছে। নিহতের চার বছর বয়সী একজন ছেলে সন্তান রয়েছে।