
রাজধানীর ডেমরার বাঁশেরপুল এলাকায় জহির স্টিল অ্যান্ড রুলিং মিলে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ৭ জন দগ্ধ হয়েছেন।
শনিবার (১ জুন) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়।
দগ্ধরা হলেন— তরিকুল ইসলাম (৩২), সুজন (২৫), আমিনুল ইসলাম (২৫), রনি (৩০), কাঞ্চন (২৮), দিপন দাস (৩০) ও শফিকুল ইসলাম (২৭)।
মিলটির শিফট ইনচার্জ তরিকুল ইসলাম জানান, আমিসহ কয়েকজন মিলে গিয়ার নামে যন্ত্রটি খুলছিলাম। এ সময় যন্ত্রটি ওভার হিটের কারণে বিস্ফোরিত হয়। এতে আমিসহ বেশ কয়েকজন দগ্ধ হই। পরে আমাদের সবাইকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর কয়েকজনকে শেখ হাসিনা বার্ন ইন্সটিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, দগ্ধ চারজনকে ঢাকা মেডিকেলে এবং বাকি ৩ জনকে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি আমরা ডেমরা থানা পুলিশকে জানিয়েছি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...