
অনিয়ম, অব্যবস্থাপনা নিয়ে প্রতিমন্ত্রীর রোষানলে ডাক বিভাগ। ৬৯ কোটি টাকার শতাধিক গাড়ি পড়ে আছে কেন? এই প্রশ্নের উত্তর দিতে না পারায় ডাক বিভাগের মহাপরিচালকসহ দুই কর্মকর্তাকে মিটিং থেকে বের করে দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এসময় কর্মকর্তাদের অনিয়মে সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।
ডাক বিভাগের ৪৬২টি গাড়ির মধ্যে অচল ১৩৫টিই। প্রায় ৬৯ কোটি টাকা দামের এসব গাড়ি পড়ে আছে কেন? প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এর কারণ জানতে চান ডাক বিভাগের পরিচালক আবু তালেবের কাছে। কিন্তু ওই কর্মকর্তা সদুত্তর দিতে না পারায় ডিজিসহ তাকে মিটিং থেকে বের হয়ে যেতে বলেন।
তিনি আরো বলেন, তথ্যের হিসাব দিতে না পারলে মিটিং থেকে বের হয়ে গিয়ে নিয়ে আসেন। মিটিং চলাকালীন আগামী ১ ঘণ্টার মধ্যে যাবতীয় তথ্য উপস্থাপন করতে হবে।
মঙ্গলবার (৪ জুন) ডাক ভবনে আয়োজিত মতবিনিময় সভায় ঘটে এ ঘটনা। পরে যাবতীয় হিসাব-নিকাশ নিয়ে প্রায় ৩০ মিনিট পর আবার সম্মেলন কক্ষে ফেরত আসেন মহাপরিচালক তরুন কান্তি সিকদারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
প্রতিমন্ত্রী জানান, গাড়ি, সার্ভিস পয়েন্ট এমনকি জমির সঠিক ব্যবহার করতে না পারায় বছরে ৭০০ কোটি টাকা লোকসান গুনছে ডাক বিভাগ। এ অবস্থায় গাড়ি ও জমি বেসরকারি খাতে ছেড়ে দেয়ার ঘোষণা দেন তিনি।
পলক বলেন, সব গাড়ি ও সার্ভিস পয়েন্ট ছাড়াও প্রয়োজনে ডাক বিভাগের সব জায়গাও বেসরকারি প্রতিষ্ঠানকে লিজ দেয়া হবে। চলতি জুনের মধ্যে বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে এ বিষয়ে চুক্তি হবে।
শুধু সেবা বেসরকারিকরণ নয়; শুদ্ধি অভিযান চলবে কর্মকর্তাদের বিরুদ্ধেও। আসছে বাজেটে ডাক বিভাগের জন্য কোনো অর্থও চাইবেন না বলে জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে ডাক বিভাগ। জুলাই থেকে শুরু হবে অ্যাকশন। এসময় ডাক বিভাগের জন্য সরকার নতুন আইন করছে বলেও জানান জুনাইদ আহমেদ পলক।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী