
যশোর সদর উপজেলা নির্বাচনে ভোটগ্রহণ চলাকালীন এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের হামলায় অপর এক চেয়ারম্যান প্রার্থীর সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। বুধবার (৫ জুন) সকাল ১০টার দিকে শহরের জিলা স্কুল ভোটকেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।
আহত আব্দুস সাত্তার (৪৫) চাচড়া ডালমিল এলাকার বাসিন্দা। তিনি সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোটরসাইকেল প্রতীকের তৌহিদ চাকলাদার ফন্টুর সমর্থক।
আহত আব্দুস সাত্তার বলেন, বুধবার সকাল ১০টার দিকে জিলা স্কুলে ভোট দিতে আসার সময় পৌরসভার পাঁচ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম আমার মাথায় বাঁশের লাঠি দিয়ে আঘাত করে জখম করে। ভোট সংক্রান্ত বিষয় নিয়ে সেলিমের সঙ্গে আমার বিরোধ ছিল। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটে।
যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, কেন্দ্রের ভেতরে কোন গোলযোগ হয়নি। বাইরে হয়েছে এমন তথ্য পেয়েছি। ফোর্স পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...