
পাবনার ঈশ্বরদীতে স্ত্রীর কর্মস্থলের সামনেই তাকে ছুরিকাঘাত করে হত্যা করেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
রোববার (২ জুন) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ঈশ্বরদী রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (ইপিজেড) এর সামনে এ ঘটনা ঘটে।
নিহত রিনা বেগম (২৯) রাজশাহীর বাঘা থানার আড়ানি চকসিংগীপাড়া গ্রামের আকবর আলীর মেয়ে এবং ইপিজেডের রেনেসাঁস বারিন্দ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। আটক মো. মিলন চাঁপাইনবাবগঞ্জের চর কিদিন্দাপাড়ার আকবর আলীর ছেলে।
বিষয়টি নিশ্চিত করে ঈশ্বরদী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) মনিরুল ইসলাম বলেন, স্বামী মাদকাসক্ত হওয়ায় তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। সেই জেরে আজ সকালে ইপিজেডে কাজে যাওয়ার পথে স্ত্রীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামী মিলনকে আটক করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...