
মৌলভীবাজারের কমলগঞ্জে মাহুত নামধারী চাঁদাবাজরা প্রকাশ্য দিবালোকে হাতি দিয়ে দোকান, ফুটপাত, রাস্তায় গাড়ি থামিয়ে জোর করে টাকা আদায় করছে। এমনকি গ্রামাঞ্চলে বাড়িতে বাড়িতে গিয়েও টাকা আদায় করতে বাকি রাখে না তারা।
বন্যপ্রাণী লোকালয়ে এনে এভাবে ব্যবহার করা আইনত নিষিদ্ধ হলেও প্রশাসনের নির্লিপ্ততার সুযোগ নিয়ে চলছে এ চাঁদাবাজি।
মঙ্গলবার (২৫জুন) উপজেলার পৌর এলাকার ২নং ওয়ার্ডের বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কে হাতি দিয়ে টাকা উত্তোলনের এ দৃশ্য দেখা যায়। রাস্তায় গাড়ি থামিয়ে হাতি শুঁড় উঁচু করে চালকদের কাছ থেকে টাকা নিচ্ছে।
অটোরিক্সা চালক শিমুল মিয়া বলেন, হাতি শুঁড় উঁচিয়ে টাকা চাচ্ছে। ১০ টাকা দিলে নিচ্ছে না। কমপক্ষে ২০ টাকা দিতে হচ্ছে। হাতি দিয়ে এই চাঁদাবাজি বন্ধ হওয়া দরকার। চালকদের রাস্তা আটকিয়ে ভয় দেখিয়ে এভাবে টাকা আদায় করা এক ধরনের অত্যাচার।
স্থানীয় সংবাদকর্মী সালাহউদ্দিন শুভ বলেন, নিউজের জন্য তিনি ছবি তুলতে গেলে মাহুত কৌশলে হাতি দিয়ে তাড়া করায়। তাই সামনে থেকে ছবি তুলতে পারেননি তিনি। এ ব্যাপারে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।
হাতির পিঠে থাকা মাহুত জানালেন, হাতিটির মালিক উপজেলার ইসলামপুরের। টাকা কেন উত্তলন করছেন এবিষয় জানতে চাইলে তিনি হাতি নিয়ে কৌশলে চলে যান।
বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল রেঞ্জ কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, হাতি দিয়ে টাকা আদায়কারীদের বিরুদ্ধে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...