
বাংলাদেশ রেলওয়ের ঈদযাত্রার প্রথম দিনে পশ্চিমাঞ্চলের রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ রোববার (২ জুন) সকাল ৮টা থেকে টিকিট বিক্রি শুরু হয়। বিক্রি শুরুর প্রথম ঘণ্টার মধ্যেই রংপুর বিভাগের আট জেলার টিকিট বিক্রি শেষ হয়ে গেছে। রেলওয়ে সূত্রে এ তথ্য জানা গেছে।
টিকিট শেষ হয়ে যাওয়ায় হাহাকার দেখা গিয়েছে যাত্রীদের মধ্যে। তবে, পশ্চিমাঞ্চলের অন্য দুই বিভাগ রাজশাহী ও খুলনার এখনও কিছু টিকিট অবিক্রিত রয়েছে।
বিক্রি শুরুর প্রথম ঘণ্টায় পশ্চিমাঞ্চলের ১৪ হাজার ১৫৭টি টিকেটের মধ্যে বিক্রি হয় ১১ হাজার ৯৪০টি।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পশ্চিমাঞ্চল রেলওয়ের উত্তরবঙ্গের ঢাকা-পঞ্চগড় রুটে চলাচলকারী একতা, দ্রুতযান ও পঞ্চগড় এক্সপ্রেসের টিকেটের চাহিদা সবচেয়ে বেশি।
এরপরই রয়েছে ঢাকা-কুড়িগ্রাম রুটের কুড়িগ্রাম ও রংপুর এক্সপ্রেস এবং ঢাকা-নীলফামারী রুটের চিলাহাটি ও নীলসাগর এক্সপ্রেসের চাহিদা। এই তিন রুটের টিকিট প্রথম দশ মিনিটেই শেষ হয়ে গেছে।
আর ঢাকা থেকে লালমনিরহাটে চলাচলকারী লালমনি এক্সপ্রেস একমাত্র আন্তঃনগর ট্রেন হওয়ায় এই রুটের টিকিটও দ্রুততম সময়ে শেষ হয়ে গেছে। অপরদিকে ঢাকা থেকে রাজশাহীতে চলাচলকারী চার আন্তঃনগর পদ্মা, সিল্কসিটি, বনলতা ও রাজশাহী এক্সপ্রেসের টিকিটও বিক্রি হয়ে গেছে এক ঘণ্টার মধ্যে।
আর যশোর ও খুলনা অঞ্চলের তিন আন্তঃনগর ট্রেন বেনাপোল, সুন্দরবন ও চিত্রা এক্সপ্রেসের টিকেট এখনও কিছু অবিক্রিত রয়েছে।
আজ দুপুর ২টায় শুরু হবে পূর্বাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী