
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং অন্যান্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠকে বসেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) একটি প্রতিনিধি দল। রোববার (২ জুন) বেলা সাড়ে ১১টায় আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এই বৈঠক শুরু হয়।
এতে টিআইবির পক্ষ থেকে নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানসহ মোট ৫ জন অংশ নিয়েছেন।
আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল, নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব:), নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানা, নির্বাচন কমিশনার মো. আলমগীর, নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান, নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম অংশ নিয়েছেন।
তবে কী বিষয়ে তারা বৈঠক করছেন সেটি জানা যায়নি। নির্বাচন কমিশনের সঙ্গে সভা শেষে আনুষ্ঠানিকভাবে বৈঠকের বিষয়ে জানানোর কথা রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
দেবী কালীর আরাধনায় মদন মোহন মন্দিরে পূজা অনুষ্ঠিত
দেবী কালীর আরাধনায় মদন মোহন মন্দিরে...