
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি বিমানে আগুন লাগার ঘটনা ঘটেছে।
রোববার (২ জুন) সকাল ১১টায় সিঙ্গাপুর থেকে ঢাকায় আসা একটি বিমানে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।
দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ফায়ার লিডার মো. আক্তার।
তিনি বলেন, সিঙ্গাপুর থেকে ছেড়ে আসা ফ্লাইট এবিসি-০০১ সকাল ১১টার দিকে ঢাকায় অবতরণ করে। এ সময় বিমানটিতে আগুন লেগে যায়। তবে তা বড় আকার ধারণ করতে পারেনি। এর আগেই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হয়েছি।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছু জানাননি তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও প্রীতি ফুটবল...
লালপুরে সচেতনতা বৃদ্ধিতে সাইকেল র্যালি ও...
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল ঘোষণা
দক্ষিণ আফ্রিকা সফরে টাইগারদের টেস্ট দল...
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য দৃষ্টান্ত
জীবনের সঞ্চয় মসজিদ নির্মাণে ব্যয়: অনন্য...
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি ইরানের
হরমুজে যুক্তরাষ্ট্রের তেল পাচার বন্ধের দাবি...
ঘরে বসে আয়ের নামে প্রতারণা
ঘরে বসে আয়ের নামে প্রতারণা