
ঈদের ছুটির পর আজ বুধবার (১৯ জুন) থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খুলেছে। একই সঙ্গে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের লেনদেন এবং অফিস কার্যক্রম নতুন সময়সূচি অনুযায়ী চলবে। সরকার ঘোষিত অফিস সময়সূচির সঙ্গে তাল মিলেয়ে ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি আগেই ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক।
ঈদের আগে ৯ জুন কেন্দ্রীয় ব্যাংকের থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়।
নির্দেশনা অনুযায়ী, আজ থেকে ব্যাংকগুলোতে লেনদেন শুরু হবে সকাল ১০ টায়, যা চলবে বিকাল ৪টা পর্যন্ত। আর অফিস খোলা থাকবে বা অফিস কার্যক্রম চলবে সকাল ১০টা থেকে বিকাল ৬টা পর্যন্ত। অন্য এক নির্দেশনায় নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর অফিস কার্যক্রমেও নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনা অনুযায়ী, আর্থিকগুলোতে অফিস কার্যক্রম শুরু হবে সকাল ১০ টায়, যা চলবে বিকাল ৬টা পর্যন্ত। শুক্রবার ও শনিবার নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাপ্তাহিক ছুটি থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, সরকার ঘোষিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশন না দেওয়া পর্যন্ত ১৯ জুন থেকে নতুন সূময়সূচি অনুযায়ী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কার্যক্রম পরিচালিত হবে। ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এবং ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ৪১ (২) (ঘ) ধারার ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
মন্তব্য লিখুন
আরও খবর
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট ও গুণীজন...
জাফলংয়ে মিতালী সবুজ সংঘের ফুটবল টুর্নামেন্ট...
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
শেরপুরে নমুনা শস্য কর্তন উৎসব অনুষ্ঠিত
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও মানবিক অবদান...
নেত্রকোণায় হাওলাপুরী (র.) এঁর জীবনদর্শন ও...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির পরিবার পেল...
গোয়াইনঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত দুই ব্যক্তির...
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই কারবারী গ্রেপ্তার
পটুয়াখালীতে ৪ কেজি গাঁজা উদ্ধার, দুই...
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের সচেতনতা কার্যক্রম
জয়পুরহাটে স্কুলশিক্ষার্থীদের বয়ঃসন্ধির সংকোচ ভাঙতে শেকড়ের...