সেফটিক ট্যাঙ্ক থেকে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার

প্রকাশিত: ৭:১৭ অপরাহ্ণ , ২৮ মে ২০২৪, মঙ্গলবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

সেপটিক ট্যাংক থেকে ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার ভারতের কলকাতার সঞ্জীবা গার্ডেনের সেপটিক ট্যাংক থেকে এ দেহাংশ অংশ উদ্ধার করা হয়।

এর আগে, কলকাতা সিআইডিকে এমপি আনারের দেহাংশের খোঁজে হত্যার ঘটনাস্থল সঞ্জীবা গার্ডেন্সের সেই ফ্ল্যাটের কমোড, স্যুয়ারেজ লাইন ভেঙে সার্চ করার অনুরোধ করে ঢাকার ডিবির টিম।

গত ১২ মে ঢাকা থেকে কলকাতায় যান ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। ১৩ মে নিউটাউনের আবাসনে খুন হন তিনি। হত্যার পর মরদেহ গুম করতে দেহ টুকরো টুকরো করা হয়। এরপর দেহাংশ ট্রলি ব্যাগে ভরে কলকাতার বিভিন্ন জায়গায় জলাশয়ে ফেলে দেওয়া হয়।