
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি লঙ্গণ করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছবি ব্যবহার করে নির্বাচনী প্রচারনা ও নিজেকে আওয়ামীলীগ নেত্রী দাবী করে বক্তব্য প্রদান করায় ভাইস চেয়ারম্যান(মহিলা) প্রার্থী মাহমুদা আক্তার শিউলী’র(ফুটবল প্রতিক)বিরুদ্ধে তার প্রার্থীতা বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে রিটানিং অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
মঙ্গলবার(২৮/০৫)ভাইস চেয়ারম্যান(মহিলা)প্রার্থী সাবিনা ইয়াছমিন পুতুল(কলস প্রতিক)অতিরিক্ত জেলা প্রশাসক ও রির্টানিং অফিসার আবদুল্লাহ্ আল মামুন এর বরাবরে লিখিত এ অভিযোগ দায়ের করেন।
সুত্র জানায়,মাননীয় প্রধানন্ত্রী’র হাতে ফুটবল প্রতিক সম্বলিত একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই প্রার্থী তার নিজস্ব ফেসবুক আইডিতে শেয়ার ও তার সমর্থক কর্মীতে বিভিন্ন আইড থেকে এ ছবি পোষ্ট করে ভোট প্রার্থনা করা করছেন। একটি নির্বাচনী মতবিনিময় সভায় তিনি আওয়ামীলীগ নেত্রী দাবী করে ভোট প্রার্থনা করেন। এ অডিও ও ছবি গত সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

এ ব্যপারে অভিযুক্ত ভাইস চেয়ারম্যান (মহিলা) প্রার্থী মাহমুদা আক্তার শিউলী এর সতত্যা স্বীকার করে বলেন,আমাকে শোকজ করা হয়েছে আমি শোকজের জবাব দিয়েছি।
এ ব্যাপারে রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লা আল মামুন অভিযোগ প্রাপ্তি স্বীকার করে বলেন,বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে আমরা অভিযোগ পাওয়ার আগেই ওই প্রার্থীকে শোকজ করেছি। বিষয়টি ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...