
মোঃ তাসলিম উদ্দিন, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে মাদক সেবনের দায়ে এক যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেজবা উল আলম ভূইঁয়া মোবাইল কোর্টের মাধ্যমে এ দন্ড প্রদান করেন।
অফিস সূত্রে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১৩ মে) দুপুর ১ টার দিকে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রাম হতে মাদক সেবনরত অবস্থায় এক যুবককে গ্রেফতার করে। মাদক সেবনের অভিযোগে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.মেজবা উল আলম ভূইঁয়া মোবাইল কোর্টের মাধ্যমে এক যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
কারাদণ্ডপ্রাপ্ত যুবক হলো। বুড্ডা গ্রামের সাদেক মিয়া ছেলে আজমল শাহ(৩৭)। ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬/১ ধারা লঙ্ঘনের দায়ে তাকে ওই সাজা প্রদান করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় উপস্থিত ছিলেন, সরাইল থানার সাব-ইন্সপেক্টর(এসআই) মো.নুরুন নবী সহ সঙ্গীয় ফোর্স। সাজা প্রাপ্ত যুবককে আজ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবা উল আলম ভূইঁয়া এ প্রতিনিধিকে বলেন, মাদক নির্মূলে সকলের সহযোগিতায় জনস্বার্থে এমন অভিযান চলমান থাকবে। উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...