
মোঃ তাসলিম উদ্দিন, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান(মোটর সাইকেল)প্রতীকের প্রার্থী মো. শের আলম মিয়া বিজয়ী হয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী হানিফ আহমেদও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের রোকেয়া বেগম বিজয়ী হয়েছেন।
মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম টানা দ্বিতীয়বার নির্বাচনে বিজয়ী হলেন। সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূইঁয়া ফলাফল ঘোষণা করেছেন। ৮ মে বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৮৪টি ভোটকেন্দ্রের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
ওই দিন রাতে বেসরকারি ঘোষিত ফলাফলে দেখা যায়, চেয়ারম্যান পদে মো. শের আলম ৩৯ হাজার ৩০৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বতর্মান উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোড়া প্রতীকের প্রার্থী মো. রফিক উদ্দিন ঠাকুর পেয়েছেন ২৮ হাজার ৯৪৪ ভোট। আর ভাইস চেয়ারম্যান পদে তালা প্রতীকের প্রার্থী হানিফ আহমেদ ৩৫ হাজার ৮০৭ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাঁস প্রতীকের প্রার্থী রোকেয়া বেগম ৩১ হাজার ১৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।ওই উপজেলা চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সরাইল উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭০ হাজার৬৬৪ জন। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার মাহবুবুল হক জানান, নির্বাচনের পরিবেশ সুন্দর ছিল। কোনো অপ্রীতিকর ঘটনার অভিযোগ পাওয়া যায়নি। নির্বাচন শেষে প্রার্থীদের বেসরকারিভাবে ফল ঘোষণা করা হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...