• জাতীয় লিড নিউজ
  • শ্রীমঙ্গলে অভ্যন্তরীন বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী 

শ্রীমঙ্গলে অভ্যন্তরীন বোরো সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি মন্ত্রী 

প্রকাশিত: ৫:৩৬ অপরাহ্ণ , ১৩ মে ২০২৪, সোমবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে
ছবি- কালের বিবর্তন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান-২০২৪ এর শুভ উদ্বোধন ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহিদ এমপি।

সোমবার (১৩ মে) দুপুরে শ্রীমঙ্গল খাদ্য গুদামে উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উদ্বোধনী এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট বিভাগীয় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস এম সাইফুল ইসলাম, শ্রীমঙ্গলের সহকারী কমিশনার (ভূমি) সন্দ্বীপ তালুকদার, মৌলভীবাজার জেলা খাদ্য নিয়ন্ত্রক মিলন কান্তি চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দীপকচন্দ্র মন্ডল।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল উপজেলায কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ মহিউদ্দিন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (কারিগরি) মোহাম্মদ সাখাওয়াত হোসেন, শ্রীমঙ্গল খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুস সামাদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায়সহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষকরা।

উপজেলা খাদ্য গুদাম সূত্রে জানা গেছে, এবার সরকার কৃষকের কাছ থেকে প্রতি মণ (৪০ কেজি) ১২৮০ টাকা দরে বোরো ধান ক্রয় করছেন। উপজেলা খাদ্য গুদামে কৃষক সরাসরি তাদের ধান বিক্রয় করতে পারবেন। এ বছর শ্রীমঙ্গলে কাঙ্ক্ষিত পরিমাণ বোরো ধান উৎপাদিত হয়েছে। ইউনিয়ন পর্যায়ে উপসহকারী কৃষি অফিসার এর নিকট আদ্রর্তা পরিমাপক যন্ত্র রয়েছে। তারা মাঠ পর্যায়ে ধানের আদ্রর্তা পরিমাপ করে দিচ্ছেন।

খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীণ বোরো সংগ্রহ- ২০২৪ মৌসুমে শ্রীমঙ্গলে সিদ্ধ চাল ৩৫৯৫ মেট্রিক টন, আতপ চাল ৪৩ এবং ধান ১৪৫৪ মেট্রিক টন সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ হয়েছে। সংগ্রহ কার্যক্রম চলবে ৩১ আগস্ট পর্যন্ত।