
শেরপুর মাদক বিরোধী অভিযান চালিয়ে ইয়াবা সহ মো. আলম মিয়া নামে শ্রীবরদীর এক ইউপি সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৮ মে) রাতে শেরপুর সদরের লিখন সিনেমা হল সংলগ্ন হুলু মিয়ার পানের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ইউপি সদস্য মো. আলম মিয়া শ্রীবরদী উপজেলার খড়িয়া কাজির চর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের সদস্য। সে উত্তর লঙ্গরপাড়া গ্রামের আরজ আলীর ছেলে। এসময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর ডিবি’র ওসি আবুল কালাম আজাদের দিকনির্দেশনায় এসআই শফিকুল ইসলাম নেতৃত্বে এএসআই হরিপদ চন্দ্র পাল, এএসআই উমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালায়।
এসময় আলম মিয়াকে আটক করে। পরে তাকে তল্লাশি কওে প্যান্টের পকেট থেকে ৫০ পিচ ইয়াবা পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা ডিবি পুলিশের ওসি আবুল কালাম আজাদ বলেন, আটককৃত আলম মিয়ার নামে মামলা দিয়ে বুধবার দুপুরে শেরপুর আদালতে পাঠানো হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...