
নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে নৃশংসভাবে গুলি করে হত্যার ঘটনায় জড়িত অন্যতম ৩ আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বৃহস্পতিবার (১৬ মে) রাতে চট্টগ্রামের বায়েজীদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব।বিষয়টি নিশ্চিত করে র্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক আ ন ম ইমরান খান জানান, শুক্রবার (১৭ মে) সকাল ১১টায় কারওয়ান বাজারের র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এব্যাপারে বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য,নড়াইলের লোহাগড়ায় আওয়ামী লীগ নেতা ও মল্লিকপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শিকদার মোস্তফা কামাল (৫০) অজ্ঞাতা দুর্বৃত্তের গুলিতে নিহতের দুই দিন পর গ্রামের প্রতিপক্ষ দলনেতা আকবার হোসেন লিপন মেম্বরকে প্রধান আসামী করে ৩০ জনের নামে থানায় মামলা হয়েছে। নিহতের ভাই রেজাউল শিকদার বাদী হয়ে সোমবার লোহাগড়া থানায় এই মামলা দায়ের করেন । ( মামলা নং ১৪ তাং ১৩.০৫.২৪) ।
এজাহারসূত্রে জানা গেছে, মোস্তফা কামাল গত ১০মে শুক্রবার রাত ৮টার দিকে একটি শালিসী বৈঠকে যোগদানের উদ্দেশে মোটর সাইকেলযোগে কুন্দসী গ্রামের ছমির শিকদারের বাড়ির সামনে পৌঁছালে সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সশস্ত্র দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে বুকে ও পিঠে গুলি করে।স্থানীয় লোকজন মারাত্বক আহত অবস্থায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যাওয়ার পথে রাত ১১টায় তার মৃত্যু হয়। মোস্তফা কামাল উপজেলার মঙ্গলহাটা গ্রামের আকরাম শিকদারের ছেলে এবং স্থানীয় মল্লিকপুর ইউনিয়নের দুই মেয়াদের সাবেক চেয়ারম্যান ছিলেন।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাঞ্চন কুমার রায় মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকায় আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের একাধিক টিম নিয়োজিত রয়েছে। হত্যাকান্ডে জড়িতদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...