রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই: প্রধানমন্ত্রী

প্রকাশিত: ৮:০২ অপরাহ্ণ , ২৩ মে ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্বজুড়ে এখন বড় সমস্যা মূল্যস্ফীতি, বাংলাদেশেও এর প্রভাব পড়েছে, তবে আমাদের রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে।

বৃহস্পতিবার (২৩ মে) সন্ধ্যায় গণভবনে চৌদ্দ দলের বৈঠকে এসব কথা বলেন তিনি।