
ষষ্ঠ জাতীয় উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে নওগাঁর দুই উপজেলায় (আত্রাই ও রানীনগর) বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করা হয়েছে। গতকাল বুধবার রাত ১১ টায় আত্রাই উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার সঞ্চিতা বিশ্বাস ও রানীনগর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার উম্মে তাবাসসুম অডিটোরিয়ামে পৃথক ভাবে এ ফলাফল ঘোষণা করেন।
রানীনগর উপজেলায় নতুন মুখ কাপ-পিরিচ প্রতীকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক এমপি আনোয়ার হোসেন হেলাল এর পুত্র রাহিদ সরদার। তিনি ভোট পেয়েছেন ২৩ হাজার ৪৬৪। অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৈ মাছ প্রতীকে আসাদুজ্জামান আসাদ পেয়েছেন ১৪ হাজার ৫৪৮ ভোট।
অপরদিকে, আত্রাই উপজেলায় কৈ মাছ প্রতীকে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবাদুর রহমান প্রামানিক। তিনি ভোট পেয়েছেন ২১ হাজার ৪৭৬।
তিনি চতুর্থ বারের মতো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম নিকটতম জোড়া ফুল প্রতীকে আজিজার রহমান পেয়েছেন ১৩ হাজার ৪৭৮ ভোট।
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এই দুই উপজেলায় চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীসহ মোট ৩৫জন প্রার্থী প্রতিদ্বীতা করেছেন। দুই উপজেলার মোট ভোটার ৩ লাখ ৩২ হাজার ১৫৭ জন।
ভোটগ্রহণ সুষ্ঠ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্র ও ভোটকেন্দ্রের বাইরে পুলিশ, র্যাব, বিজিবি, আনসার বাহিনী, মোবাইল এবং স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...