
কক্সবাজারের টেকনাফ পৌরসভা সীমান্তের নাফ নদীর ওপারে মিয়ানমারের রাখাইনে দেশটির সশস্ত্র বাহিনী ও বিদ্রোহী আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ চলছে।
সোমবার (৬ মে) সকালে থেমে থেমে গোলাগুলি ও বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয়রা। শব্দে টেকনাফ পৌরসভার বাড়িঘর কেঁপে উঠছে এবং স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকার বাসিন্দা শহিদুল করিম বলেন, ‘মিয়ানমার থেকে যেভাবে মর্টাসেলের শব্দ আসছে, মনে হচ্ছে যেন, আমাদের ঘরের সামনে সংঘাত হচ্ছে। এ নিয়ে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।’
টেকনাফ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড নাইট্যংপাড়ার বাসিন্দা ইদ্রিস ওয়াহিদ বলেন, ‘সকাল থেকে মিয়ানমারে গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কে রয়েছে। জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হয়েছে।’
টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের বিস্ফোরণের শব্দ শুনে স্থানীয়রা তাকে জানিয়েছেন। বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন।
টেকনাফ (২ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, টেকনাফ সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে। যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশ সীমান্তে মাদক ও রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির টহল জোরদার রয়েছে।
গত দুই মাস ধরে মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাত বাংলাদেশে প্রভাব ফেলেছে। ওপারের গোলাগুলি ও মর্টারশেলের শব্দে অতিষ্ঠ উখিয়া-টেকনাফের সীমান্ত এলাকার বাসিন্দারা। মিয়ানমার থেকে ছোড়া গুলিতে এপারে হতাহত হয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী