
ছোটপর্দার দুই তারকা নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। ঈদের নাটক ‘তোমার সাথে আড়ি’র শুটিং করছেন তারা। অনামিকা মণ্ডলের রচনায় এটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।
মাহবুব আলমের প্রযোজনায় নাটকটি নির্মাণ হয়েছে সিডি ভিশনের ব্যানারে। জিয়াউদ্দিন আলম জানান, বিয়ে বাড়ির ঘটনাকে কেন্দ্র করে এ নাটকের গল্প শুরু। সেখানে দেখা যাবে, বরপক্ষের রাফি ও কনেপক্ষের কনার মধ্যে বিয়ে বাড়ির গেটের টাকা পয়সা নিয়ে নানা রকম মজার কাণ্ড ঘটতে থাকে। সম্পর্কে তারা দুজনেই বেয়াই ও বেয়াইন। কিন্তু একটা সময় তাদের দুজের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গল্প নতুন মোড় নেয়।
তিনি আরো বলেন, প্রথমবার মাহিকে নিয়ে কাজ করেছি। দর্শক ঈদে যে ধরনের কাজ পছন্দ করেন এটি তেমনই।
নাটকে আরো অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, রকি খান, বাপ্পি আশরাফ, সেলজুক তারিক, সেজুতি খন্দকারসহ ২৫ জন ছেলে ও মেয়ে।
মন্তব্য লিখুন
আরও খবর
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন চট্টগ্রাম রেঞ্জের...
নোয়াখালী সদর কোর্ট বার্ষিক পরিদর্শন করলেন...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির...
কোম্পানীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস...
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয়...
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা বহিষ্কার
নোয়াখালীতে ইয়াবাসহ গ্রেপ্তারের পর যুবদল নেতা...
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
সরাইলে- ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড...
নোয়াখালী জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও...