প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আইএমওর সেক্রেটারি জেনারেল

প্রকাশিত: ২:২৪ অপরাহ্ণ , ৩০ মে ২০২৪, বৃহস্পতিবার , পোষ্ট করা হয়েছে 2 years আগে

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও আন্তোনিও ডমিঙ্গুয়েজ ভেলাস্কো

চার দিনের সফরে ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইন্টারন্যাশনাল মেরিটাইম অরগানাইজেশনের (আইএমও) সেক্রেটারি জেনারেল আর্সেনিও আন্তোনিও ডমিঙ্গুয়েজ ভেলাস্কো।

বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। প্রধানমন্ত্রীর প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।

এর আগে, বুধবার সন্ধ্যায় চার দিনের সফরে ঢাকায় আসেন আইএমও সেক্রেটারি জেনারেল ভেলাস্কো।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দ‌রে তাকে স্বাগত জানান লন্ডনে নিযুক্ত হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ডিজি কমডোর মোহাম্মদ মাকসুদ আলম।

জানা গেছে, সফরে ভেলাস্কো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন।

এছাড়া বাংলাদেশের সামুদ্রিক ও বন্দর অবকাঠামোর পাশাপাশি বাংলাদেশের জাহাজ পুনর্ব্যবহারযোগ্য শিল্প পরিদর্শন করবেন এবং বাংলাদেশের আন্তর্জাতিক নাবিক দিবস পালন উপলক্ষে বাংলাদেশ মেরিন একাডেমিতে উপস্থিত থাকবেন।