
নরসিংদীর পলাশে মো. রহিম মিয়া (২৫) নামে এক যুবককে অপহরণের পর মুক্তিপণ দাবি করার ঘটনায় বাবা-ছেলেসহ দুই জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ মে) রাতে উপজেলার ডাঙ্গা ইউনিয়নের উত্তর ডাঙ্গা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উত্তর ডাঙ্গা গ্রামের মিলন মিয়ার ছেলে আব্দুল কাদির ও তার ছেলে গোলাম রাব্বানী। এর আগে গত (২০ মে সোমবার) বিকালে ডাঙ্গা বাজার থেকে রহিম মিয়াকে অপহরণ করে অভিযুক্ত আব্দুল কাদিরের বাড়িতে নিয়ে যাওয়া হয়।
এরপর ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে তাকে অমানুবিক নির্যাতন করা হয়। তথ্যটি নিশ্চিত করে পলাশ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন জানান, ভুক্তভোগী রহিম মিয়া ও অভিযুক্তরা পূর্বপরিচিত। গত সোমবার বিকালে ডাঙ্গা বাজারে বিকালে রহিম মিয়াকে ডেকে এনে অপহরণ করে নিয়ে যায়।
এরপর তাকে মারধর করাসহ মুক্তিপণ দাবি করা হয়। খবর পেয়ে পুলিশ গিযে অপহৃত রহিম মিয়াকে উদ্ধারসহ অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী রহিম মিয়ার বড় ভাই মাসুদ মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...