
শেরপুর জেলার নকলা ও নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনের ফল ঘোষণা করা হয়েছে। এতে নকলায় পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ দোয়াত কলম ও নালিতাবাড়ীতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাজি মোশারফ হোসেন ঘোড়া প্রতীক নিয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার (২১ মে) বুধবার ৬ষ্ঠ উপজেলার পরিষদের ২য় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। সকাল থেকে ভোটার উপস্থিতি একটু কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে ভোটার উপস্থিতি।
পরে রাতে ভোট গণনা শেষে শেরপুরের নকলা ও নালিতাবাড়ীতে উপজেলা নির্বাচন কর্মকর্তা বেসরকারিভাবে ফল ঘোষণা করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী নকলা উপজেলা পরিষদ নির্বাচনে দ্বিতীয়বারের মত চেয়ারম্যান পদে এ.কে.এম মাহবুবুল আলম সোহাগ দোয়াত-কলম প্রতীকে ২০ হাজার ৬৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কাপ-পিরিচ প্রতীকে মোঃ মোকশেদুল হক শিবলু পেয়েছেন ১৯ হাজার ২১৩ ভোট।
এদিকে নালিতাবাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে প্রথমবারের মত চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীকে ৬১ হাজার ৭৯৬ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন হাজি মোশারফ হোসেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান লেবু আনারস প্রতীকে ৩৯ হাজার ৮০৭ ভোট পেয়েছেন।
নির্বাচনকে উৎসবমুখর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে জেলা রিটার্নিং কর্মকর্তাসহ আইনশৃঙ্খলারক্ষাকারী বিভিন্ন বাহিনী এবং স্ট্রাইকিং ফোর্স নিয়োজিত ছিল। এ ছাড়াও প্রতিটা ইউনিয়নে নিয়োজিত ছিলেন একজন করে ম্যাজিস্ট্রেট। তবে জালভোট দেওয়ার চেষ্টা করায় একজনকে তিন দিনের জেল, একজনকে পাঁচ হাজার টাকা জরিমানা ও একজনকে কিছু সময়ের জন্য আটকের ঘটনা ঘটে।
উল্লেখ্য, শেরপুর জেলার দুইটি উপজেলায় ভোট সংখ্যা ছিলো ১৬২টি ভোট কেন্দ্রের মাধ্যমে ৪লাখ ১৮হাজার ৯১২ জন। এর মধ্যে নকলা উপজেলায় ১লাখ ৭৯হাজার ৬০৬ জন এবং নালিতাবাড়ী উপজেলা ২লাখ ৩৯হাজর ৩০৬জন।
এই নির্বাচনে নকলা উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন। অপরদিকে নালিতাবাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৪জন, ভাইস চেয়ারম্যান পদে ৪জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...