
চলমান বিভিন্ন অভিযানে গত ২৪ ঘণ্টায় বিপুল নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল, মাছ ও মাছের রেণু পোনা উদ্ধারসহ ৫৪ জনকে আটক করেছে নৌ-পুলিশ।
সোমবার (১৩ মে) দুপুর ২টায় এ তথ্য নিশ্চিত করেন নৌ-পুলিশ সদর দপ্তর পুলিশ সুপার (মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা।
গত ২৪ ঘণ্টায় নৌ-পুলিশের বিভিন্ন অভিযানে এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে মোট ১৭ লাখ ৬৫ হাজার ২৮০ মিটার অবৈধ জাল, ১২৬ কেজি মাছ, বিভিন্ন প্রজাতির ১ লাখ ৬ হাজার পিস বাগদা রেনু পোনা এবং নয় কেজি কাঁকড়া জব্দ করা হয়। এদিন নৌ-পুলিশ অভিযান চালিয়ে ২২টি ঝোপ ধ্বংস করা হয়।
কাজী নুসরাত জানান, নৌ-পুলিশের অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় ১৯টি বাল্কহেড আটক করা হয় এবং অবৈধ জালে মাছ ধরার জন্য ৩টি নৌকা জব্দ করা হয়। এই অভিযানে ৫৪ জনকে আটক ও ৮টি মামলা দায়ের করা হয়েছে।
জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে, মাছ এতিমখানায় বিতরণ ও মাছের রেণু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী