
পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ জম্মু ও কাশ্মীরে মুদ্রাস্ফীতির বিরুদ্ধে বিক্ষোভ চলাকালে দেশটির আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের গুলিতে স্থানীয় তিন বেসামরিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৪ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।
প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৩ মে) রাতে আজাদ জম্মু ও কাশ্মীরের (একেজে) রাজধানী মুজাফফরাবাদের কাছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে রেঞ্জার্সদের সংঘর্ষ হয়। এ সময় রেঞ্জার্সদের গুলিতে তিন বেসামরিক নিহত হোন।
মুল্যস্ফীতির বিরুদ্ধে বৃহস্পতিবার থেকে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) নেতৃত্বে আজাদ কাশ্মীরের হাজার হাজার বাসিন্দা প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে আসছে।
পরিস্থিতি নিয়ে সোমবার একেজে সরকারের সঙ্গে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বৈঠক হয়। এ বৈঠকে ইসলামাবাদ সরকার একেজের জন্য আটা ও বিদ্যুতের মূল্যে ভর্তুকি দেওয়ার জন্য ২৩শ কোটি রুপির প্যাকেজ ঘোষণা করেন। কিন্তু এতেও তাৎক্ষণিভাবে পরিস্থিতি শান্ত হয়নি।
রাজ্যটিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার জন্য রেঞ্জার্সদের মোতায়েন করা হয়েছিল। কেন্দ্রীয় সরকারের ঘোষণার পর রেঞ্জার্সদের পাকিস্তানের মূল।ভূখণ্ডে ফিরে যাওয়ার কথা ছিল।
ডন জানিয়েছে, রেঞ্জার্সদের খাইবার পাখতুখওয়ার সীমান্তবর্তী গ্রাম ব্রারকোট দিয়ে ফেরার কথা থাকলেও তারা কোহালা অঞ্চল দিয়ে ফেরার সিদ্ধান্ত নেয়। পাঁচটি ট্রাকসহ রেঞ্জার্সদের ১৯টি গাড়ির বহর মুজাফফরাবাদের কাছে পৌঁছলে শোরান দা নাক্কা গ্রামের কাছে তাদের লক্ষ্য করে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করা হয়।
এর জবাবে রেঞ্জার্সরা কাঁদানে গ্যাস ছোড়ে ও গুলি করে। সামাজিক মাধ্যমে আসা একটি ভিডিওতে মুজাফফরাবাদ-ব্রারকোট সড়কে রেঞ্জার্সদের তিনটি গাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।
মুজাফফরাবাদ শহরের পশ্চিম দিকের বাইপাস দিয়ে রেঞ্জার্সরা নগরীটিতে প্রবেশ করার পর ফের পাথর বৃষ্টির মধ্যে পড়ে। এখানেও তারা কাঁদানে গ্যাস ব্যবহার ও গুলি করে।
মুজাফফরাবাদের ডেপুটি কমিশনার নাদিম জানজুয়া জানিয়েছেন, গুলিতে তিন বিক্ষোভকারী নিহত হয়েছে আর আহতের সংখ্যা আটজনে দাঁড়িয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...