
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কাইতলা উত্তর ইউনিয়নের নারুই গ্রামের জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে জামায়াত ইসলামীর ৭জন সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৩১ মে) সকাল ১১টায় আব্দুর রশিদের বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ আব্দুর রশিদ (৬৫), পিং-মৃত মোঃ ইসমাইল সাং- ব্রাহ্মণহাতা, থানা- নবীনগর, ডাঃ মোঃ আবু হানিফ (৬৫) পিং-মৃত খোরশেদুজ্জামান, সাং- হালদারপাড়, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, বাদল মিয়া (৪৮), পিং- মৃত খোরশেদ মিয়া, সাং- কড়ইবাড়ী, ইউপি- জিনোদপুর, থানা- নবীনগর, জাহাঙ্গীর আলম (৫৩), পিং- মৃত ইউনুছ মিয়া, সাং- রূপসদী, থানা- বাঞ্ছারামপুর, মোঃ মামুন মিয়া (৩৭), পিং- মৃত ইসমাইল মিয়া, সাং- চর চারতলা, থানা- আশুগঞ্জ, শাহিন ইসলাম (২৪), পিং- মোঃ মজিবর, সাং- শ্রীঘর, থানা- নবীনগর, সাহেদ আলম (২১), পিং- মৃত মোঃ আইয়ুব আলী, সাং- শিমরাইলকান্দি, থানা- ব্রাহ্মণবাড়িয়া সদর, সর্বজেলা- ব্রাহ্মণবাড়িয়া।
এরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন এলাকায় বসবাস করে আসছিলেন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, জেলার বিভিন্ন এলাকা থেকে এসে একত্রিত হয়ে উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করাই এদের মূল উদ্দেশ্য ছিল।
এব্যাপারে নবীনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব আলম জানান, গোপন বৈঠকে তারা নাশকতা সৃষ্টি করে আসন্ন নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনকে বানচাল করার জন্য উপজেলার নারুই গ্রামের জামায়াত-শিবিরের গোপন বৈঠক থেকে জামায়াত ইসলামীর ৭জন সদস্য গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে আরো কয়েকজন পালিয়ে যান, তাদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান বলে জানান।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...