
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) আয়োজনে ঐতিহাসিক স্থাপনা পরিদর্শন করেছে সি৪০ (সিটিজ ৪০) এর প্রতিনিধি দল।
সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটস এর নেতৃত্বাধীন প্রতিনিধি দল সোমবার (১৩ মে) কার্জন হল, ঢাকা ফটক ও লালবাগ কেল্লা পরিদর্শন করেন।
এর আগে সি৪০ সিটিজ প্রতিনিধি দল নগর ভবনের মেয়র কার্যালয়ে আসেন। এ সময় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটসহ প্রতিনিধি দলকে স্বাগত জানান।
পরে মেয়র ব্যারিস্টার তাপস প্রতিনিধি দলকে জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলায় কর্পোরেশন নেওয়া বিভিন্ন উদ্যোগ ও কার্যক্রম এবং ঢাকাকে একটি বাসযোগ্য ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিভিন্ন প্রকল্প ও উদ্যোগ সম্পর্কে অবহিত করেন। জবাবে সি৪০ সিটিজের নির্বাহী পরিচালক মার্ক ওয়াটস এসব উদ্যোগের প্রশংসা করেন।
পরে প্রতিনিধি দল নগর ভবনে ছাদ থেকে ওসমানী উদ্যানসহ আশপাশের পরিবেশ অবলোকন ও করপোরেশনে স্থাপিত জরুরি পরিচালন কেন্দ্র পরিদর্শন এবং নগর ভবন প্রাঙ্গণে একটি সোনালু গাছের চারারোপণ করেন।
এরপরে রিকশাযোগে প্রতিনিধি দল কার্জন হলে যায় এবং সেখান থেকে ঘোড়ার গাড়িযোগে ঢাকা ফটক পরিদর্শনে যায়। সেখান থেকে প্রতিনিধি দল লালবাগ কেল্লা পরিদর্শনে যায়।
ওয়াটস-এর নেতৃত্বাধীন ৫ সদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন সংস্থার দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক শ্রুতি নারায়ণ, দক্ষিণ ও পশ্চিম এশিয়া অঞ্চলের এনগেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন বিভাগের সিনিয়র ম্যানেজার কানুপ্রিয়া কাইকেয়া, এনগেজমেন্ট অ্যান্ড ক্লাইমেট ইমপ্লিমেন্টেশন বিভাগের ম্যানেজার সানজানা আচার্য ও সি৪০ সিটিজের কনসালটেন্ট সালোনি গুপ্তা।
এ সময় আরও উপস্থিত ছিলেন কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, পরিবহন মহাব্যবস্থাপক হায়দর আলী, অঞ্চল-১ আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান নগর পরিকল্পনাবিদ মো. সিরাজুল ইসলাম প্রমুখ।
মন্তব্য লিখুন
আরও খবর
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির ৬ দফা...
জাবিতে হামলায় মদদদাতা শিক্ষকদের বিচারসহ ছাত্রশক্তির...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে যাওয়ায় সমাজে...
মানুষের অন্তর থেকে আল্লাহর ভয় উঠে...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা হবে।। আইন-শৃখলা...
সরাইলে তিন পয়েন্টে ট্রাফিক নিয়োগ করা...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন ও আয়বর্ধক...
দীঘিনালায় যৌথ খামার গ্রামে পানি, স্যানিটেশন...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায় কৃষকেরা রাত...
কমলগঞ্জে বন্য প্রাণীর তান্ডবে ফসল রক্ষায়...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার অভিযোগ, ক্লাস...
কালাইয়ে সুপারের বিরুদ্ধে শিক্ষকদের বেতন কাটার...