
মোঃ তাসলিম উদ্দিন, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪ জন সাধারণ অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নির্বাচনে অন্য কোন প্রার্থী না থাকায় তাঁরা নির্বাচিত হন।
১৬ মে প্রিজাইডিং অফিসারও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাসুদুর রহমান এই ঘোষনা করেন।
বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত অভিভাবক প্রতিনিধিরা হলেন, অহিদুজ্জামান লস্কর, কামরুজ্জামান সজল,দূলাল চন্দ্র সুত্রধর, মো. মোশাররফ অভিবাভক সদস্য নির্বাচিত হয়। সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য দিপূ দেব।
এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে দাতা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন মো.আইয়ুব খান,সাধারণ শিক্ষক সদস্য পদে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন খান, শেখ মো. ইব্রাহিম ও সংরক্ষিত মহিলা শিক্ষক প্রতিনিধি নাজনীন আক্তার। উল্লেখ্য ২৮ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় ছিল।
এ সময় সাধারণ অভিভাবক সদস্য পদে ৫ টি দাতা সদস্য পদে ১ টি ও সাধারণ শিক্ষক সদস্য পদে ২টি মনোনয়ন পত্র জমা পরে। পরে ৫ মে অভিভাবক সদস্য পদে মো. মামুন মিয়া মনোনয়ন প্রত্যাতহার করেন।
১৬ মে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. মাসুদুর রহমান নির্বাচনে পদ সংখ্যা ও প্রার্থী সংখ্যা সমান থাকায় তাদের কে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত ঘোষনা করেন।এদিকে আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে বারটার দিকে বিদ্যালয় প্রাঙ্গনে নবনির্বাচিত অভিভাবক সদস্যকে পরিচিতি করান।
সাবেক সংসদ সদস্য ও কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এড. জিয়াউল হক মৃধা, কালিকচ্ছ পাঠশালা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম মানিক, অত্র বিদ্যালয়ের সদস্য মো. ফয়সাল আমহেদ দুলালসহঅত্র বিদ্যালয়ের অভিভাবক ও শিক্ষক শিক্ষার্থীরা ও গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...