
অভিনেত্রী শ্রুতি হাসান সম্পর্কে জড়িয়েছিলেন চিত্রশিল্পী শান্তনু হাজারিকার সঙ্গে, তবে সেটা এখন অতীত। তাদের ব্রেকআপ হয়ে গিয়েছে। বিষয়টি নিজেই স্পষ্ট করলেন এ অভিনেত্রী।
বৃহস্পতিবার (২৩ মে) নিজের ইনস্টাগ্রামে ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে এক ভক্ত বিচ্ছেদের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমার এই ধরনের প্রশ্নের জবাব দিতে ভাল লাগে না, কিন্তু আমি এখন পুরোপুরি সিঙ্গেল। আমার এখনই মিঙ্গেল (সম্পর্কে জড়ানো) হওয়ার কোনও ইচ্ছা নেই। শুধু কাজ করব আর জীবন উপভোগ করব।’
সম্প্রতি তিনি আরও একটি ইঙ্গিতপূর্ণ পোস্ট করেন যাতে লেখা ছিল, ‘একটা উন্মত্তের মতো সফর ছিল, নিজের ব্যপারে এবং অন্য মানুষের ব্যাপারে অনেক শিখেছি। আমরা যা যা হতে পারি বা হওয়া প্রয়োজন তার জন্য কখনও দুঃখ পাওয়া উচিত নয়।’
জানা যায়, বিগত কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর নাকি আলাদা হয়ে গিয়েছেন শ্রুতি হাসান এবং শান্তনু হাজারিকা। তারা আর একসঙ্গে নেই। এমনকি ইনস্টাগ্রাম থেকেও একে অন্যকে আনফলো করে দিয়েছেন। তাদের একত্রে তোলা ছবিও ডিলিট করেছেন।
শ্রুতি হাসানকে আগামীতে আদিভি শেষের সঙ্গে ডেকোয়েট ছবিতে দেখা যাবে। এছাড়া রজনীকান্তের সঙ্গে তিনি কুলি ছবিতেও কাজ করবেন। সালার পার্ট ২ তো আছেই।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...