
উপমহাদেশের অন্যতম বিশিষ্ট রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দী। তার কনিষ্ঠ ভাগনি বেগম ফিরোজ হায়দার মারা গেছেন।
শনিবার ৮৬ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে তিনি নিজ বাড়িতে শেষ নিশ্বাস ত্যাগ করেন। রোববার বাদ জোহর রাজধানীর গুলশান আজাদ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে তিনি চিরশায়িত হন।
বেগম ফিরোজের স্বামী প্রয়াত বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সৈয়দ হায়দার আলী। ফিরোজ হায়দার দুই পুত্র, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বেগম ফিরোজ হায়দারের জানাজা ও দাফনে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তার মৃত্যুতে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল এসএম শফিউদ্দিন আহমেদসহ দেশের বিশিষ্ট ব্যক্তিরা শোক জানিয়েছেন।
বেগম ফিরোজ হায়দার বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের মহাসচিব সৈয়দ শাহেদ রেজার শাশুড়ি। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থাসহ অনেক ক্রীড়া সংগঠনই শোক বিজ্ঞপ্তি দিয়েছে।
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী