
দুর্বৃত্তদের বন্দুক হামলায় পাকিস্তানের সাবেক অভিনেত্রী ও মডেল জয়নব জামিল গুরুতর আহত হয়েছেন।
বুধবার লাহোরে মুখোশধারীরা জয়নবের গাড়িতে হামলা করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার এ ঘটনায় তার স্বামী জড়িত বলে দাবি করেছেন সাবেক এই মডেল।
তিনি বলেন, সোশ্যাল মিডিয়া ব্যবহার করা নিয়ে বিরোধের জের ধরে তার স্বামী জীবন নেওয়ার চেষ্টা করেছিলেন। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতারে পুলিশের নিষ্ক্রিয়তার জন্য দুঃখ প্রকাশ করেন তিনি।
জয়নব জানান, তাকে হাসপাতালে ভর্তি করার সময়ও হুমকি বন্ধ হয়নি। তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন উল্লেখ করে বলেন, আমাকে পুলিশের নিরাপত্তা দেওয়া উচিত।
গত দুই মাস ধরে হুমকি পাওয়ার কথা বর্ণনা করে পাকিস্তানের সাবেক এই অভিনেত্রী বলেন, গুলি থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন তিনি।
লাহোরে জয়নবের সেলুনের ব্যবসা রয়েছে। বুধবার সেলুনে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই অজ্ঞাতপরিচয় হামলাকারী তার গাড়িতে ছয়টি গুলি করে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীরা তাদের মোটরসাইকেল এবং হামলায় ব্যবহৃত অস্ত্র ফেলে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যক্তিগত শত্রুতা থেকে তার ওপর হামলা হয়েছে। তবে জয়নব জোর দিয়ে বলেছেন, তার স্বামী চাইতেন না তিনি সোশ্যাল মিডিয়া ব্যবহার করেন। অ্যাকাউন্ট বন্ধ করতে অস্বীকার করার কারণে এ হামলার পরিকল্পনা করা হয়।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...