
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের ঘুমধুমে মাইন বিস্ফোরণে দুজন গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে একজনের পা বিচ্ছিন্ন হয়ে গেছে। আশঙ্কাজনক অবস্থায় আহত দুজন কক্সবাজারের উখিয়ার এমএসএফ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (২৪ মে) রাতে উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তের ৩৩/৩৪ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নবী হোসেন প্রকাশ সোনা মিয়ার পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানিয়েছেন স্বজনেরা। আহত অপরজনের নাম আবু তাহের। দুজনেই ঘুমধুম এলাকার বাসিন্দা।
আহতদের স্বজনেরা জানান, রাত সাড়ে ৭টার দিকে সীমান্তের পশ্চিমকূল নামক জায়গায় এই বিস্ফোরণ ঘটে। এতে আরও তিন জন নিখোঁজের তথ্য দেন তারা। তবে তাদের পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে ঘুমধুম পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাহফুজ ইমতিয়াজ ভুঁইয়া বলেন, ‘ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্তে দুজন বাংলাদেশি স্থলমাইন বিস্ফোরণে আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়েছেন স্থানীয়রা।’
মন্তব্য লিখুন
আরও খবর
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার
মায়ের মৃত্যু: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী