
মোঃ তাসলিম উদ্দিন, সরাইলঃ ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলার ৯ টি ইউনিয়নে বইছে নির্বাচনী হাওয়া। সরাইল উপজেলার গ্রামের চা দোকান থেকে শুরু করে অফিস পাড়ায় আলোচনায় নির্বাচন নিয়ে।আজ উপজেলার অনেক ইউনিয়নের পাড়া ঘুরে ভোটাদের মুখে আলোচনায় জানাযায়।
তারা অনেকেই মনে করে এ নির্বাচন দ্বিমুখী লড়াই হবে।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪কে ঘিরে সরাইল উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। নির্বাচনী অফিস সূত্রে জানা গেছে,ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলা পরিষদ নির্বাচন প্রথম ধাপে আগামী ৮ মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
সরাইল উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের বিরামহীন গণসংযোগে এখন উত্তাল নির্বাচনী মাঠ। সাদা-কালো ও রঙিন পোস্টারে ছেয়ে গেছে সর্বত্র। যদিও দুইদিনের বৃষ্টিতে অনেক পোস্টার ছিড়ে পড়ে গেছে।
প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত চলছে মাইকিং, মিছিল, পথসভা, ওঠোন বৈঠক ও গণসংযোগ।এ দিকে নির্বাচনের শেষ মুহূর্তে প্রার্থীরা প্রত্যন্ত গ্রামগঞ্জের অলিগলি চষে বেড়াচ্ছে। তারা দ্বারে দ্বারে গিয়ে দিচ্ছেন নানারকম প্রতিশ্রুতিও। অন্য দিকে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির প্রভাবশালী নেতারাও তাদের পছন্দের প্রার্থীর পক্ষে আটঘাট বেঁধে নেমেছেন।
বিশেষ করে নারী ভোটারদের মন জয়ে বেশি সচেষ্ট রয়েছেন। তাই ইউনিয়ন সদরের ভোটার পরিসংখ্যান, নির্বাচনী পরিবেশ ও সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে দেখা যায় এবার সরাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে হেভিওয়েটদের মধ্য দ্বিমুখী লড়াই হবে হাড্ডাহাড্ডি।যদিও অন্য দুই পদে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনাই বেশি।
এবার উপজেলা চেয়ারম্যান পদে ঘোড়া প্রতীক নিয়ে লড়ছেন বতর্মান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিক উদ্দিন ঠাকুর।মোটরসাইকেল প্রতীক নিয়ে লড়ছেন সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শের আলম মিয়া,বতর্মান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো.আবু হানিফ মিয়া (কাপ পিরিচ), মো. জামাল মিয়া (দোয়াত কলম) এড. মো. মুখলেছুর রহমান (আনারস)। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে ৬ জন মো. হোসেন মিয়া (টিউবওয়েল)হানিফ আহমেদ(তালা)মো. আলতাফ হোসেন (চশমা), মো. এনাম খান (মাইক), কাউছার( উড়োজাহাজ ) মো. সোহেল মিয়া(টিয়া পাখি)।মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
তারা হলেন,বতর্মান উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম( হাঁস প্রতীক),আবেদা বেগম ( ফুটবল )শামীমা আক্তার ( প্রজাপতি)শিরিন আক্তার(কলস) প্রতীক।স্থানীয় প্রবীণ রাজনীতি বিদের সাথে কথা বলে জানা যায়, এবার বিএনপি নির্বাচনে অংশ না নিলেও দলের অনেক সিনিয়র নেতাকর্মী ওসব প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বিজয় নিশ্চিতে মরিয়া হয়ে ভোটের মাঠে সক্রিয় ভূমিকা পালন করছেন।
তাদের কেউ কেউ নিরবে বা রাতে নিজ কর্মী ভোটারদের সঙ্গে যোগাযোগ করছে। যে কারণে অন্যবারের তুলনায় এবারের প্রেক্ষাপটও বদলে গেছে। তাই সার্বিক পরিস্থিতি বিশ্লেষণে এটাই প্রতীয়মান হচ্ছে যে, বিএনপির ভোট এ নির্বাচনে একটি বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে।
তবে স্থানীয় বিজ্ঞ রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, হেভিওয়েট প্রার্থীরা যদি কৌশলে কিংবা যেকোনো উপায়ে ভোটকেন্দ্রে বিএনপির ভোটার উপস্থিতি বাড়াতে পারেন এবং ভোটারও যদি নির্বিঘ্নে ভোট দিতে পারেন, তবে এবার ঘোড়াও মোটরসাইকেল মধ্যে দ্বিমুখী লড়াই হবে হাড্ডাহাড্ডি।
সূত্র মতে,সরাইল উপজেলা ৯ ইউনিয়ন নিয়ে গঠিত। সরাইলে ভোটার সংখ্যা ২ লাখ ৭০ হাজার ৬৬৪, হিজড়া ভোট ১জন।পুরুষ ভোটার সংখ্যা -১ লাখ ৪৪ হাজার ৯৭৭জন, মহিলা ভোটার সংখ্যা-১ লাখ২৫ হাজার ৬৮৬ জন। উপজেলার ৯ ইউনিয়নে ভোট কেন্দ্র – ৮৪ টি।
মন্তব্য লিখুন
আরও খবর
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে ৫ নারী...
কমলগঞ্জে চা পাতা তুলতে গিয়ে বজ্রপাতে...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর মৃত্যু, আক্রান্ত...
হাম ও উপসর্গে আরো ১৩ শিশুর...
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
সাদা পোশাকে মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের নির্দেশ
চন্দ্রা এলাকার অর্ধশতাধিক বাস কাউন্টার বন্ধের...
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করবো : প্রধানমন্ত্রী
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংয়ে ২৫...
শেরপুর সরকারি কলেজ থেকে মেডিকেল ও...